বোয়িংয়ের উড়োজাহাজ লিজ নিতে আগ্রহী বাংলাদেশ

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। এ সময় এই আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয়পক্ষ বোয়িং ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পাশাপাশি এভিয়েশন খাতে বর্তমান কার্যক্রমের প্রয়োজন মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পল রিগি বাংলাদেশকে বিশেষ করে বি৭৩৭ সিরিজের ন্যারোবডি উড়োজাহাজ লিজ দেওয়ার বিষয়ে বোয়িংয়ের আগ্রহ প্রকাশ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী যত দ্রুত সম্ভব লিজ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Latest Posts