প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
আগামীকাল সোমবার থেকে এই ছাড় কার্যকর হবে বলে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে।
আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সেবার উদ্বোধন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক জাতীয় পরিচয়পত্র দিয়ে বয়স যাচাই করে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।
প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

