আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শেষদিকে স্বর্ণা আক্তারের অপরাজিত ঝড়ো ইনিংসের পর বোলিংয়ে তিনটি করে উইকেট নেন দুই বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।
শনিবার সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত লড়াইয়ে পাওয়া এই জয়ে এবারের আসরের সেমিফাইনালের দৌড়ে নিজেদের ভালোভাবেই টিকিয়ে রাখল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তিন ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। ফলে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
বিস্তারিত আসছে…

