নাঈমের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আগের দিনের ব্যাটিং ধস সামলে লড়াই করছিলেন জাকের আলি অনিক। চতুর্থ দিনের শুরুতেই তার বিদায়ে বিপাকে পড়া বাংলাদেশকে অসামান্য ফিফটিতে টেনেছেন নাঈম হাসান। তার ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। 

শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের আগে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪২ রানে। ১৬৯ রানের পুঁজি দাঁড়িয়েছে তাই স্বাগতিকদের। ৯১ বলে ৪ বাউন্ডারিতে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করে 

জাকের আলি অনিককে নিয়ে ছিল সবচেয়ে বড় ভরসা। সকালে নেমে কাভার ড্রাইভে এক বাউন্ডারি মেরেই তিনি স্লিপে দিয়ে দেন ক্যাচ। দিনের শুরুতেই বড় ধাক্কায় বিপাকে পড়া বাংলাদেশকে পরে টানতে থাকেন নাঈম।

ভাগ্যও সহায় ছিলো নাঈমের। জোমেল ওয়ারিকনের বলে দুবার জীবন পেয়েছেন তিনি। ২২ ও ৩০ রানে তার ক্যাচ ফেলে দেন রোস্টন চেজ। ওয়ারিকন এর আগে নিজের বলে ১ রানে ফেলেন হাসান মাহমুদের ক্যাচ। ফলে নাঈম-হাসান জুটিতে আসে গুরুত্বপূর্ণ ২৬ রান।

ক্যারিবিয়ানদের হয়ে ব্রেক থ্রু অবশ্য ওয়ারিকনই আনেন। ৮ রান করা হাসানকে এলবিডব্লিউতে ছাঁটেন তিনি। চেজ তুলে নেন তাইজুল ইসলামকে।

শেষ উইকেটে শরিফুল ইসলামকে নিয়ে ২২ বলে আরও ১৫ রান যোগ করেন নাঈম। চেজকে ছক্কার চেষ্টায় উড়াতে গিয়ে লং অনে ধরা দিলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। 

এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার চেজ। ৩৬ রানে ৫ উইকেট পেয়েছেন তিনি। ৬৩ রানে ৪ উইকেট নেন ওয়ারিকন।

 

Related Articles

Latest Posts