ধানমন্ডিতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related Articles

Latest Posts