টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে আটক ২০, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদকসেবী সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর সেখানে ভিড় নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

গতকাল রোববার রাত ৮টার দিকে তুরাগ পাড়ের হাজি মাজার বস্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা ও টঙ্গী পশ্চিম থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযানের পর সেখানে প্রচুর মানুষের ভিড় তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি সাউন্ড গ্রেনেড ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা বর্তমানে টঙ্গী পশ্চিম থানার হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন বলেন, ‘জিএমপি কমিশনারের নির্দেশে মাদকবিরোধী অভিযান চলছে।’

Related Articles

Latest Posts