জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফর হোসেন আটক

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের জড়িত মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

‘তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত। যেহেতু উনি সেনাবাহিনীর সাবেক সদস্য, তাকে আটকের ব্যাপারে সেনাবাহিনীকে জানানো হয়েছে। তারা এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে,’ বলেন শফিকুল ইসলাম।

Related Articles

Latest Posts