জানা গেল সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি

প্রকাশিত হয়েছে ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রাথমিক সময়সূচি। আগামী ৫ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্ববৃহৎ আসর। তবে নেপালের অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল অংশ নিলে টুর্নামেন্ট শুরু হতে পারে একদিন এগিয়ে, অর্থাৎ ৪ নভেম্বর থেকে। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর চূড়ান্ত ও সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।

প্রাথমিক সূচি অনুযায়ী দেখে নেওয়া যাক ম্যাচগুলোর সময়সূচি:

গ্রুপ পর্বের ম্যাচসমূহ:

৫ নভেম্বর ২০২৬:

পাকিস্তান বনাম ভারত (বিকাল ৩:৩০)

ভুটান বনাম বাংলাদেশ (রাত ৮:০০)

৮ নভেম্বর ২০২৬:

মালদ্বীপ বনাম পাকিস্তান (বিকাল ৩:৩০)

শ্রীলঙ্কা বনাম ভুটান (রাত ৮:০০)

১১ নভেম্বর ২০২৬:

ভারত বনাম মালদ্বীপ (বিকাল ৩:৩০)

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (রাত ৮:০০)

সেমিফাইনাল:

১৪ নভেম্বর ২০২৬:

প্রথম সেমিফাইনাল: গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স-আপ (বিকাল ৩:০০)

দ্বিতীয় সেমিফাইনাল: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স-আপ (রাত ৮:৩০)

ফাইন্যাল:

১৭ নভেম্বর ২০২৬:

প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী (রাত ৮:০০)

 

Related Articles

Latest Posts