জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবু বাকের মজুমদার ও তাহমীদ আল মুদাসসীর চৌধুরী।
একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসিব আল ইসলাম ও ফেরদৌস আইয়াম।
কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। ঢাবি কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান রিপন।
আজ শনিবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দেন। এরপর বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আয়োজন সূচিতে সন্ধ্যায় র্যালি ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

