চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ মঙ্গলবার যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোররাতে যশোরের ধুমধুমপুর এলাকায় কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের মোট নয়টি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

