খুলনায় ২ শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সোনাডাঙ্গার কাঁচা বাজারের পাশে দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলির একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—বেবী বেগম (৬০), শামীম ব্যাপারী (১৩) ও মোস্তাকিম ব্যাপারী (৪)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি নিশ্চিত হতে আরও সময় লাগবে।

Related Articles

Latest Posts