ওমান সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন।
এর আগে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন আরাঘচি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাঘচি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরা হয়েছে।
তিনি আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে সত্যিই কতটা আন্তরিক—তা এখনো দেখা বাকি।’
এদিকে তিনি ইসলামাবাদ ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তার প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন।

