এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। সব মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের চেয়ে ৬ দশমিক ২ শতাংশ কম। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

আজ সোমবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ও জিপিএ-৫, দুই দিক থেকেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

তুলনামূলক চিত্র

২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও এবার কমেছে। গত বছর যেখানে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা কমে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীর অংশগ্রহণ ও পাসের হার

সব বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

ফলাফলের দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। গত বছর ছাত্রী পাস করেছিল ৭১ দশমিক ০৩ শতাংশ। আর ছাত্রদের মধ্যে পাসের হার ছিল ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।

Related Articles

Latest Posts