এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এতে সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত ১৬ সেপ্টেম্বর সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকীতে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন কমল হাসান।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি পরিচালনা করবেন কিংডমখ্যাত গৌতম তিন্নানুরি। প্রযোজনায় আছেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কাটেশ ও বানি ভাস। সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর।

Rashmika Mandanna joins the Swarovski Asia family as brand ambassador for  India, ETBrandEquity

সুব্বুলক্ষ্মীর মতো কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশমিকা। তিনি বলেন, ‘এমন অসাধারণ সুযোগ পাওয়ায় আমার মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। এম এস আম্মার জীবনযাত্রার সামান্য অংশ হতে পারাটাও আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। এই চরিত্রে আমি পুরোটা উজাড় করে দেব এবং তাকে এমনভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করব, যেভাবে দর্শকেরা ভালোবাসবেন ও শ্রদ্ধা করবেন।’

Rashmika Mandanna has built her career on unpredictability, and it's  exactly what makes her unstoppable - Harpers bazaar

সিনেমাটির উদ্বোধনী অনুষ্ঠানে কমল হাসান বলেন, এম এস সুব্বুলক্ষ্মী ছিলেন সংগীতের সম্রাজ্ঞী। তার কণ্ঠ ভারতকে, বিশেষ করে দক্ষিণ ভারতকে, একসূত্রে বেঁধেছিল। সংস্কৃত, হিন্দি, তেলেগু, তামিল ও কন্নড়সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি।

কমল হাসানের ভাষ্য, সুব্বুলক্ষ্মীর সংগীত তার জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা।

Survived because of you': Rashmika Mandanna celebrates 9 years in cinema  amid marriage date and venue speculations - The Economic Times

১৯১৬ সালের ১৬ সেপ্টেম্বর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন এম এস সুব্বুলক্ষ্মী। মাত্র ১১ বছর বয়সে প্রথম জনসমক্ষে গান করেন।

পরে কর্ণাটক ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নেন। সংগীতের পাশাপাশি কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘সেবাসদনম’ ও ‘মীরা’ উল্লেখযোগ্য।

Rashmika Mandanna Birthday Special: Top 6 Films That Made Her a Pan-India  Star | Filmfare.com

২০০৪ সালের ১১ ডিসেম্বর ৮৮ বছর বয়সে মারা যান এম এস সুব্বুলক্ষ্মী। তার বর্ণাঢ্য জীবন এবার বড় পর্দায় তুলে ধরবেন রাশমিকা।

Related Articles

Latest Posts