ইরানের হামলার জেরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান।

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের টার্মিনাল ওয়ান ভবনের বড় আকারের ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় অজ্ঞাত সংখ্যক মানুষ আহত হয়েছে। 

আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। 

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত থাকবে।  

তবে কুয়েতের অন্যান্য বিমানবন্দর দিয়ে উড়োজাহাজ চলাচল অব্যাহত থাকবে। কিছু ফ্লাইটের বিকল্প যাত্রাপথ সম্পর্কে যাত্রীদের তথ্য জানানো হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাউদ আব্দুল আজিজ  আল-ওতাইবি এই হামলাকে ‘ইরানের আগ্রাসনমূলক অপরাধ আখ্যা দেন। তিনি জানান, এতে বিমানবন্দর ভবনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।  

তবে এখনো ক্ষয়ক্ষতি বা আহতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Related Articles

Latest Posts