হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেপি ভান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় অংশ নেবেন।
আজ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা হবে।
লেভিট সাংবাদিকদের বলেন, আলোচনার প্রথম দফা শনিবার (পাকিস্তান সময়) অনুষ্ঠিত হবে, এবং আমরা সেই ও বৈঠকের জন্য মুখিয়ে আছি।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, ইরানের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ‘রেড লাইন’ পরিবর্তিত হয়নি।

