ইমাম-পুরোহিতদের জীবনমান উন্নয়নে ১,০৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী ও ভাতা কর্মসূচি চালু করেছে। বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মিলিতভাবে মাসে ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতকে মাসে ৮ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

তিনি জানান, এ পর্যন্ত দেশের ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জনকে মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই আগামী অর্থবছরের বাজেটে এ খাতে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

Related Articles

Latest Posts