‘আমি ধর্ষণ করছি, মারছে ডলার’

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এবার ‘ডলার’ নামে অজ্ঞাত এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন অভিযুক্ত সোহেল রানা। তার দাবি, সে শিশুটিকে ধর্ষণ করলেও হত্যা করেছে ডলার।

আজ সোমবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন আসামি সোহেল। তিনি বলেন, ‘আমি একা দোষী না। আমি ধর্ষণ করছি, মারছে ডলার।’

রামিসা হত্যা মামলায় ‘ডলার’ নামের কারও নাম এই প্রথম সামনে এলো। তবে এই ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।

এ সময় সোহেল তার স্ত্রী স্বপ্না খাতুনকে সম্পূর্ণ ‘নির্দোষ’ বলেও দাবি করেন।

এর আগে আজ রোববার সকালে সোহেল রানা (৩১) ও তার স্ত্রী স্বপ্ন খাতুনকে (২৬) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন পল্লবী এলাকায় রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় এই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জগঠন করেন।

আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, অভিযোগ পড়ে শোনানোর পর দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। বিচারক আগামীকাল মঙ্গলবার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রথম দিন ভুক্তভোগী শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা আদালতে সাক্ষ্য দেবেন।

 

Related Articles

Latest Posts