আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। টস ভাগ্য গেছে বাংলাদেশের পক্ষে। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে প্রথম দিনের প্রথম সেশনের খেলা। ম্যাচের ভেন্যু শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।

এটি বাংলাদেশের ইতিহাসের ১৬২তম টেস্ট। তবে এবারই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার স্বাদ পাচ্ছে তারা।

তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তারা হলেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে আছেন ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ:

সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ:

আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সালিম সাফি ও ইসমত আলম।

Related Articles

Latest Posts