বগুড়ার এক পাঁচতারকা হোটেলে বসে সংগীত জগতের তারকাদের এক মহামিলন মেলা। উপলক্ষ ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড।
আজ মঙ্গলবার সন্ধ্যায় হোটেলটির উন্মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগীত শিল্পে অবদান রাখায় এবারের আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাকে।
বিশেষ সম্মাননা পেয়েছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
অনুষ্ঠানে দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন।
আধুনিক গান শ্রেষ্ঠ শিল্পী: লিজা (খুব প্রিয় আমার)
ইউটিউব ক্যাটাগরিতে সেরা আধুনিক গান: এঞ্জেল নূর (যদি আবার)
শ্রেষ্ঠ সুরকার আধুনিক গান: বাপ্পা মজুমদার (অবশেষে)
শ্রেষ্ঠ গীতিকার আধুনিক গান: তারেক আনন্দ এবং শাহনাজ কাজী (প্রেমবতী মা)
শ্রেষ্ঠ ব্যান্ড: মেট্রিক্যাল (গণতন্ত্রের ঘুড়ি)
শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার: সেতু চৌধুরী (গণতন্ত্রের ঘুড়ি)
শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী: ইমরান ও সিঁথি সাহা (প্রেম বুঝি)
শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী: বিউটি (চার চাঁদে দিচ্ছে ঝলক)
ইউটিউব ক্যাটাগরিতে লটারির মাধ্যমে সেরা লোকসংগীত শিল্পী: শরিফ উদ্দিন দেওয়ান সাগর (মা লো মা)
শ্রেষ্ঠ ছায়াছবির গান: আতিয়া আনিসা (ছোট্ট সোনা)
ইউটিউব ক্যাটাগরিতে লটারির মাধ্যমে সেরা ছায়াছবির গান: দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল)
শ্রেষ্ঠ সুরকার ছায়াছবির গান: শওকত আলী ইমন (ছোট্ট সোনা)
শ্রেষ্ঠ গীতিকার ছায়াছবির গান: রোহিত সাধুখাঁ (বেঁচে যাওয়া ভালোবাসা)
শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা: তানভীর তারেক (পাখি আমার নীড়ের পাখি)
শ্রেষ্ঠ নজরুল সংগীত শিল্পী: শহিদ কবির পলাশ (সৃজন ছন্দে)
শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত শিল্পী: নাশিদ কামাল (সব সখিয়া চলো)
শ্রেষ্ঠ নবাগত শিল্পী: সভ্যতা (অধিকার)
শ্রেষ্ঠ অডিও কোম্পানি: বেঙ্গল মিউজিক

