৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি

বাংলাদেশ পুলিশের ৭৮ জন পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে তিনটি পৃথক অফিস আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি আদেশে ৬৭ জন, আরেকটিতে ১০ জন এবং তৃতীয় আদেশে একজন পরিদর্শককে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপসচিব তৌসিফ আহমেদের সই করা আদেশগুলোতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান প্রতিবেদন জমা দিতে হবে। এসব পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে।

Related Articles

Latest Posts