সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের তথ্য অনুযায়ী, শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন। এরপর টানা তিন মেয়াদে তিনি এই দায়িত্বে ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট রংপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বর্ণকার মুসলিম উদ্দিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিরীন শারমিন চৌধুরীকে আসামি করা হয়। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Related Articles

Latest Posts