সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল

সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে।

আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে ২০২৪ সালের ২৮ আগস্ট এএজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের বিরুদ্ধে একটি পক্ষের কাছ থেকে তার ক্ষমতা ব্যবহার করে একটি মামলার স্থগিতাদেশ তুলে দেওয়ার আশ্বাস দিয়ে ৩ কোটি ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আবুল হাসানের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলেছি। তার ব্যাখ্যা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে আবুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

 

 

 

Related Articles

Latest Posts