প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সকালে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে, তিয়ানআনমেন স্কয়ারে ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোস’-এ শ্রদ্ধা নিবেদনের পর সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী গ্রেট হলে পৌঁছান। তিনি স্মৃতিস্তম্ভে একটি বিশেষ লাল-সবুজ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া চীনের পানি সম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

