লেবাননে স্থল অভিযান আরও বাড়াচ্ছে ইসরায়েল

লেবাননে স্থল অভিযান আরও বাড়ানোর কথা জানিয়েছে ইসরায়েল।

আজ রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সেনাবাহিনীর মতে, দক্ষিণ লেবাননে তাদের সামরিক অবস্থান আরও শক্তিশালী করার অংশ এই অভিযান।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তাদের অনেক স্থল সেনা নতুন করে আক্রমণাত্মক অভিযান শুরু করেছে। এই অভিযান ধীরে ধীরে আরও নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযান মূলত ‘ফরওয়ার্ড ডিফেন্স লাইন’ আরও এগিয়ে নেওয়ার জন্য পরিচালিত হচ্ছে।
একই সঙ্গে ইসরায়েল দাবি করেছে, তাদের সেনারা লেবাননের গুরুত্বপূর্ণ লিতানি নদীও অতিক্রম করেছে।

হিযবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে এই অভিযান চালাচ্ছে ইসরায়েল। 

এ বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় উত্তেজনা চলমান আছে।

Related Articles

Latest Posts