ফাইনালের পেনাল্টি শুটআউটে ফল নির্ধারণী স্পট-কিক। যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান এমন প্রবল চাপের মুহূর্তে অনুপম সাহসের পরিচয় দিয়ে এবং নিজের সামর্থ্যের ওপর অটল আস্থা রেখে নিলেন পানেনকা শট। বল জালে জড়াতেই বুনো উল্লাসে মেতে উঠল বাংলাদেশ— খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে গ্যালারিতে তীব্র সমর্থন দিয়ে যাওয়া দর্শকরা। শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করল লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আসরের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচ সরাসরি গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে বাজিমাত করে মার্ক কক্সের শিষ্যরা।
বিস্তারিত আসছে…

