যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে সম্মত হওয়ার পর থেকে দুটি জাহাজ জলপথটি অতিক্রম করেছে।

আজ বুধবার সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য নিশ্চিত করে বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

মেরিন ট্রাফিক এক এক্স পোস্টে জানায়, গ্রিসের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ প্রণালিটি অতিক্রম করে। আর লাইবেরিয়ার পতাকাবাহী ডেটোনা বিচ বন্দর আব্বাস থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই অতিক্রম করে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

Statement on behalf of the Supreme National Security Council of the Islamic Republic of Iran: pic.twitter.com/cEtBNCLnWT

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক এক্স পোস্টে বলেন, যুদ্ধবিরতির সময়ে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচল সম্ভব হবে।

Related Articles

Latest Posts