যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা আজ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট মরদেহ নিয়ে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো (এমসিও) থেকে রওনা হবে। দুবাইয়ে এই ফ্লাইটের ট্রানজিট থাকবে।

এর আগে এক পোস্টে গোলাম মোর্তোজা জানিয়েছিলেন, লিমনের প্রথম জানাজা ৩০ এপ্রিল দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়াতে অনুষ্ঠিত হবে।

আট দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) এই পিএইচডি শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে।

গত ১৬ এপ্রিল থেকে জামিল এবং আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হলেও বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

Related Articles

Latest Posts