যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ: ইরানের পার্লামেন্ট স্পিকার

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

এক্সে (সাবেক টুইটার) একাধিক পোস্টে তিনি জানান, আলোচনার আগেই তিনি সতর্ক করেছিলেন যে, ইরানের পক্ষ থেকে ‘সদিচ্ছা’ থাকলেও অতীতের দুই যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাদের আস্থা নেই।

গালিবাফের ভাষায়, ‘শেষ পর্যন্ত এই দফার আলোচনায় মার্কিন পক্ষ ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।’

এই আলোচনার আয়োজন ও মধ্যস্থতায় সহযোগিতা করায় বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা এবং দেশটির জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

۲/ آمریکا منطق و اصول ما را درک کرد و حالا وقت آن است تا تصمیم گیرد که آیا می‌تواند اعتماد ما را جلب کند یا نه؟

— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 12, 2026

 

আল জাজিরা বলছে, ইরানের পার্লামেন্ট স্পিকারের এই বক্তব্য থেকে স্পষ্ট, আলোচনার ব্যর্থতার পেছনে কেবল নীতিগত মতপার্থক্য নয়, বরং গভীর আস্থাহীনতাও বড় ভূমিকা রেখেছে।

Related Articles

Latest Posts