স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে তৈরি হওয়া মবের অপসংস্কৃতি বর্তমান সরকার শক্তভাবে দমন করবে।
আজ মঙ্গলবার সিলেটে সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলাদা কোনো আইন প্রয়োজন নেই। বিদ্যমান সাধারণ আইনেই এ ধরনের ঘটনার ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সজাগ আছি, সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা শক্তভাবে মোকাবিলা করব ইনশাআল্লাহ।’

