বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডেইলি স্টারের সুকান্ত হালদার

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাত নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সুকান্ত হালদার।

গত ২৭ ডিসেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘Potato Paradox: Just another curry on the rice plate? This will not solve the price problem’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

আজ শনিবার রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সুকান্ত হালদার ছাড়াও আরও ছয় সাংবাদিক এ বছর এই পুরস্কার পেয়েছেন।

প্রিন্ট বিভাগে আরও পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন দোলন এবং একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।

পুরস্কারের বিচারক প্যানেলে ছিলেন রোবায়েত ফেরদৌস, খুরশিদ আহমেদ ফরহাদ এবং মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাত নিয়ে মানসম্পন্ন সাংবাদিকতাকে উৎসাহিত করতে প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ চালু করেছে প্রাণ গ্রুপ।

Related Articles

Latest Posts