বসুন্ধরার বাসা থেকে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে গিয়ে ভোর ৬টার দিকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

Related Articles

Latest Posts