বঙ্গ-তে ইংলিশ প্রিমিয়ার লিগ: থাকছে অফিশিয়াল ফ্যান্টাসি লিগ ও আকর্ষণীয় পুরস্কার

বাংলাদেশের ফুটবল ভক্তদের স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গ দিচ্ছে বড় খবর। আবারও তারা আনুষ্ঠানিকভাবে সম্প্রচার করতে যাচ্ছে ‘ইংলিশ প্রিমিয়ার লিগ’ এর আসন্ন আসর।। বঙ্গ ও মাইকোর যৌথ পরিবেশনায় পুরো সিজনের ৩৮০টি ম্যাচই উপভোগ করা যাবে এই প্ল্যাটফর্মে।

তবে এবার শুধু খেলা দেখার সুযোগই থাকছে না, ফুটবল রোমাঞ্চ আরও বাড়িয়ে দিতে বঙ্গ নিয়ে এসেছে অফিশিয়াল ‘ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ’ ক্যাম্পেইন।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ফ্যান্টাসি ফুটবল নিয়ে রয়েছে তুমুল আগ্রহ। প্রতি সিজনেই লাখো ভক্ত ভার্চুয়াল ম্যানেজার হিসেবে দল সাজিয়ে প্রতিযোগিতায় নামেন। সেই উন্মাদনাকে নতুন মাত্রা দিতেই বঙ্গ-র এই এক্সক্লুসিভ উদ্যোগ।

পুরস্কারের ছড়াছড়ি বঙ্গ-র এই ফ্যান্টাসি লিগ ক্যাম্পেইনে অংশ নিয়ে সিজন শেষে বিজয়ীরা পেয়ে যেতে পারেন প্লেস্টেশন ৫, ম্যাকবুক কিংবা আইফোনের মতো আকর্ষণীয় সব পুরস্কার। এর পাশাপাশি পুরো বছর জুড়ে প্রতি মাসেই থাকবে চমৎকার সব চমক। তবে এই ফ্যান্টাসি লিগে অংশ নেওয়ার সুযোগ থাকবে কেবল বঙ্গ-র প্রিমিয়ার লিগ ‘সিজন পাস’ গ্রাহকদের জন্য।

দর্শকদের জন্য বিশেষ অফার ফুটবল-প্রেমীদের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দিতে বঙ্গ চালু করেছে বিশেষ ‘সিজন পাস’। সীমিত সময়ের আগাম অফারের অধীনে সাধারণ ৬৪৯ টাকার পাসটি পাওয়া যাচ্ছে মাত্র ৪৯৯ টাকায়। এই পাসের মাধ্যমে ফুটবল ভক্তরা পুরো সিজনের সবকটি ম্যাচ কোনো বাফারিং বা বিজ্ঞাপন ছাড়া পূর্ণ এইচডি মানের ছবিসহ সরাসরি দেখতে পারবেন।

নতুন এই আয়োজন নিয়ে বঙ্গ-র প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়াজ তাহের বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে বেশি দেখা ফুটবল আসর। ব্যক্তিগতভাবে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের অনুরাগী হওয়ায় এর রোমাঞ্চটা ভালোভাবেই বুঝি। বাংলাদেশে ফ্যান্টাসি ফুটবলের যে জনপ্রিয়তা, তাতে লাইভ ম্যাচের পাশাপাশি এই ক্যাম্পেইন দর্শকদের মধ্যে দারুণ প্রতিযোগিতা ও উদ্দীপনা তৈরি করবে।’

গত সিজনেও বঙ্গ-র বাফারমুক্ত সম্প্রচার ক্রীড়ামোদী দর্শকদের সঙ্গে দারুণ সাড়া ফেলেছিল। খেলা দেখতে এবং ফ্যান্টাসি লিগ ক্যাম্পেইনে অংশ নিতে বঙ্গ-র অফিশিয়াল ওয়েবসাইট কিংবা বঙ্গ অ্যাপ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

 

Related Articles

Latest Posts