ফজলের ফিফটিতে পাকিস্তানের লড়াই, শেষ সেশনে রোমাঞ্চের অপেক্ষা

লাঞ্চের পর মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা দুই উইকেট ফেললেও চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখাচ্ছেন আব্দুল্লাহ ফজল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন অভিষিক্ত এই ব্যাটার। মিরপুর টেস্টে তাই অপেক্ষা শেষ সেশনের রোমাঞ্চের। 

মিরপুরে পঞ্চম দিনের চা-বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান। ম্যাচ জিততে আরও ১৫২ রান চাই তাদের। পাকিস্তানের বাকি ৭ উইকেট নিতে আলো থাকা সাপেক্ষে ৪৫ ওভার পাবে বাংলাদেশ। 

লাঞ্চের পর ফিরে আজান আওয়াইস ও ফজল মিলে জুটি বাড়াচ্ছিলেন। তাদের ৬৭ বলে ৫৪ রানের জুটি ভাঙেন মিরাজ।  মিরাজের বলে কাট করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন আজান। ৩৩ বলে ১৫ রান করেন তিনি। 

খানিক পর চারে নামা পাকিস্তান অধিনায়ক কাবু নাহিদের পেসে। গতিতে পরাস্ত হয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ৫ বলে ২ রান করেন শান। ৬৮ রানে তৃতীয় উইকেট পড়ে পাকিস্তানের।

এরপর সালমান আলি আঘার সঙ্গে ৯৪ বলে ৪৮ রান যোগ করেন ফজল। তরুণ এই ব্যাটার ১১২ বলে ৬৬ রান করে ক্রিজে আছেন। সালমান অপরাজিত ৩১ বলে ২১ রানে। উইকেটে বল টার্ন করছে কিছুটা, কিছু বল লাফিয়েও উঠছে। তবে এখন ক্রিজে আঁকড়ে থাকা কঠিন নয়। এই অবস্থায় টেস্টে তিনটি ফলই এখনো সম্ভব। 

 

Related Articles

Latest Posts