প্রভাসের স্পিরিট সিনেমার শুটিং সেটে আগুন!

দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসের আগামী সিনেমা স্পিরিটের শুটিং সেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সেটে হালকা আগুন লাগে, এতে কিছু তাঁবু ও অন্যান্য জিনিসপত্র আংশিক পুড়ে যায়। তবে বড় কোনো ঘটনা ছিল না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সময় প্রভাস সেটে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এখনও পর্যন্ত সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

স্পিরিট পরিচালনা করছেন সন্দ্বীপ রেড্ডি ভাঙা। এটি একটি পুলিশি অ্যাকশন ড্রামা। যেখানে প্রভাসকে একজন আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি।

সিনেমাটি তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড়সহ বেশ কিছু ভাষাতে মুক্তি পাবে। স্পিরিট মুক্তির সম্ভাব্য তারিখ আগামী বছরের ৫ মার্চ।

Related Articles

Latest Posts