প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ

আসন্ন ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১ থেকে ১০ জুন মালদ্বীপে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে ঘোষিত দলে জায়গা হয়নি কোনো প্রবাসী ফুটবলারের।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল থেকেই শুরু হচ্ছে দলের অনুশীলন ক্যাম্প। রাজধানীর একটি টিম হোটেলে রিপোর্ট করবেন ফুটবলাররা। এই যুব দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আবাহনীর কোচ মারুফুল হককে।

বাংলাদেশ অলিম্পিক দলের পাশাপাশি এবারের আসরে অংশ নেবে স্বাগতিক মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান। জানা গেছে, বাকি তিনটি দলই তাদের সিনিয়র জাতীয় দল পাঠানোর পরিকল্পনা করছে। ফলে তরুণ বাংলাদেশ দলের জন্য এটি হতে যাচ্ছে বড় এক পরীক্ষার মঞ্চ।

বাংলাদেশের ঘোষিত প্রাথমিক দল

মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নিরব, জাহিদ হাসান শান্ত, আলফাই মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, মোহাম্মদ রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, সাফিউল হোসেন, নজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বি হোসেন রাহুল, সৈয়দ হাসান জুম্মন নিঝুম, মোরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মঈনুল ইসলাম মঈন এবং প্রণয় ইনোসেন্ট মারান্ডি।

Related Articles

Latest Posts