টঙ্গীতে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

গাজীপুরের টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার টঙ্গীর নামাবাজার বস্তিতে এ ঘটনা ঘটে।

আটক কামরুজ্জামান (৫৫) টঙ্গীর মাছিমপুর এলাকার বাসিন্দা। তিনি নামাবাজার বস্তির আসহাবে সুবফা ইসলামিয়া নুরানি মাদ্রাসার শিক্ষক। তার স্থায়ী বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলা গনিয়া গ্রামে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্য ডেইলি বলেন, শিক্ষক কামরুজ্জামান বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষক মাদরাসার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ক্লাস থেকে ডেকে নিয়ে একটি দোকানের পেছনের রুমে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই ছাত্রী চিৎকার দিয়ে বেরিয়ে যায়।

তিনি আরও বলেন, বাসায় গিয়ে ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়। এরপর পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় শিক্ষককে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ওসি বলেন, আজ শুক্রবার মামলা দায়ের হবে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।

Related Articles

Latest Posts