জামালপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

জামালপুরের সরিষাবাড়ীতে ১৪ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন শিশুটির বাবা।

আজ শুক্রবার প্রতিবেশী ইবরাহিম হোসেনকে (৩৮) অভিযুক্ত করে মামলাটি করা হয় বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন।

‘ঘটনার পর থেকে অভিযুক্ত ইবরাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে,’ বলেন ওসি ইকবাল।

মামলার এজাহার থেকে জানা গেছে, ইবরাহিম শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। 

দীর্ঘ সময় নিখোঁজ থাকায় শিশুটির সন্ধান করার এক পর্যায়ে ওই বাসা থেকে তাকে উদ্ধার করেন আত্মীয়রা। পরে পরিবারকে ঘটনার কথা জানায় শিশুটি।

Related Articles

Latest Posts