চাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম ফরিদা ইলিয়াছ (৫৫)। তিনি জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র।
আজ বুধবার সকালে জেলার উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
ওসি জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সকাল ৮টার দিকে ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করে পুলিশ।
এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরসহ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৮ জুন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এই মামলার আসামি ফরিদা ইলিয়াছ।
ওসি ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

