কাপাসিয়া বাজারে আগুনে পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি

গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটসংলগ্ন একটি গলিতে আগুন লেগে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে।

আজ ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি এবং রাজেন্দ্রপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগুনে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ চলছে।’

Related Articles

Latest Posts