কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, যে কারণ জানালেন শিল্পী

‘ই-সিগারেট বা ভেপিংয়ের’ অভ্যাসের কারণে কণ্ঠস্বরের ধরন বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী এই তারকা গত রোববার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে এ কথা বলেন।

সেলেনা গোমেজ বলেন, ‘আমার গলার স্বর আর আগের মতো ঠিক করতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’

তিনি আরও বলেন, ‘নিকোটিন ছেড়ে দেওয়া খুবই কঠিন। যারা নতুন ভেপ করার কথা ভাবছেন তাদের বলব, এটা মোটেও ভালো জিনিস নয়।’

‘এটা ভীষণ বোকামির কাজ, এর কারণে আমার গলাটাই বদলে গেছে,’ বলেন তিনি।

Selena Gomez – laut.de – Videos

তার ভাষ্য, আপনাদের যদি আমার এই গলা শুনতে ভালো না লাগে, তবে তা একদম স্বাভাবিক। আমার কোনো আপত্তি নেই, আপনারা চাইলে আমার গান বা কথা শুনতেই না-ই পারেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেলেনা দীর্ঘদিন ধরে ‘লুপাস’ রোগে ভুগছেন। এর আগেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই রোগটি তার গলায় প্রভাব ফেলছে।

গত ডিসেম্বরে ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, মাঝে মাঝে অদ্ভুত কিছু সমস্যা হয়। কখনো কখনো আমার গলা ভেতর থেকে ফুলে যায়।

ভিডিওতে সেলেনা জানান, সম্প্রতি নিজে থেকেই ভেপ বা নিকোটিন নেওয়া ছেড়ে দিয়েছেন।

Selena Gomez Is a Billionaire After Rare Beauty Success: Exclusive -  Bloomberg

তিনি বলেন, আমার খুব ভালো লাগছে যে এটা বন্ধ করতে পেরেছি। এটা ছাড়া সত্যিই খুব কঠিন। তবে আপনারাও যদি কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যান, তবে তা কাটিয়ে উঠতে পারবেন। এই আসক্তিটা খুবই বিরক্তিকর।

বিবিসি বলছে, ভেপিং যে পুরোপুরি নিরাপদ নয়, তা বলাই বাহুল্য। এতে থাকা নিকোটিন প্রচণ্ড আসক্তিকর। তাই শিশু ও যারা কখনো ধূমপান করেন না, তাদের এটি থেকে দূরে থাকার পরামর্শ দেয় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এনএইচএস। তবে যারা নিয়মিত ধূমপায়ী এবং ছাড়তে চান, তাদের জন্য এটি কিছুটা কাজে দেয়।

সেলেনা ২০১৫ সালে এক সাক্ষাৎকারে প্রথম জানান, তার শরীরে লুপাস রোগ ধরা পড়েছে। সে সময় অসুস্থতার কারণে ২০১৩ সালের ট্যুর হঠাৎ বাতিল করে রিহ্যাব বা চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছিলেন।

তিনি সেসময় বলেছিলেন, আমার লুপাস ধরা পড়েছিল এবং কেমোথেরাপিও নিয়েছি। মানসিকভাবে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেকে গুটিয়ে রেখেছিলাম।

লুপাস রোগের লক্ষণগুলোর মধ্যে আছে, হাত-পায়ের জয়েন্টে ব্যথা, জ্বর, গায়ে ফুসকুড়ি, বুকে ব্যথা, চুল পড়া, কিডনির সমস্যা ও প্রচণ্ড ক্লান্তি।

২০১৭ সালে সেলেনার বন্ধু ফ্রান্সিয়া রাইসা তাকে নিজের একটি কিডনি দান করেন। ফলে তার লুপাস রোগ কিছুদিনের জন্য নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২২ সালের তথ্যচিত্র ‘সেলেনা গোমেজ: মাই মাইন্ড অ্যান্ড মি’তে তিনি জানান, ২০২০ সাল থেকে রোগটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল।

Related Articles

Latest Posts