ইসলামাবাদে ‘বিশেষজ্ঞ পর্যায়ে’ চলছে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা: তাসনিম নিউজ

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা এখন ‘এক্সপার্ট’ বা বিশেষজ্ঞ পর্যায়ে প্রবেশ করেছে।

আজ শনিবার ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে আলোচনায় অংশ নিয়ে ইসলামাবাদের সেরেনা হোটেলে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দলের কারিগরি কমিটির সদস্যরা।

চীনের গণমাধ্যম চায়না ডেইলি জানায়, শুধু ইরান নয় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ কমিটির সদস্যরাও বৈঠকস্থলে পৌঁছেছেন।

সূত্রের বরাতে জানা যায়, এ পর্যায়ে ইরানের সম্পদ মুক্ত করা ও পরমাণু ইস্যুসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছেন দুই পক্ষের বিশেষজ্ঞ দল।

Related Articles

Latest Posts