ইরানে পারমাণবিক হামলা করবে না যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করছে না হোয়াইট হাউস।

আজ মঙ্গলবার হোয়াইট হাউস পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করে দেয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরানে-সংক্রান্ত মন্তব্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার ইঙ্গিত থাকার বিষয়টি অস্বীকার করে হোয়াইট হাউস।

ভ্যান্স বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আল্টিমেটাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন কিছু সামরিক সক্ষমতা আছে, যা তারা ‘এখনো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি’।

এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এক্সে জানায়, ভাইস প্রেসিডেন্ট এখানে যা বলেছেন, তাতে এরকম কোনো ইঙ্গিতই নেই।

Literally nothing @VP said here “implies” this, you absolute buffoons https://t.co/7JU3wXMaWX

এএফপির প্রতিবেদনে বলা হয়, এই পোস্টটি করা হয় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে, যেখানে বলা হয়েছিল ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন—ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’।

Related Articles

Latest Posts